📅 ২০ মে ২০২৬ • ⏱️ পড়ার সময়: ৩ মিনিট • ✍️ তালুকদার একাডেমি

ঢাকা শহরে বাসে যাতায়াতের সহজ কিছু উপায়

ঢাকা শহরে প্রতিদিন লাখ লাখ মানুষ বাসে যাতায়াত করে। কীভাবে এই যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করা যায়, তা নিয়ে আমাদের এই লেখা।

ঢাকা শহরের প্রধান এবং সবচেয়ে জনপ্রিয় যাতায়াত মাধ্যম হলো বাস। তবে সঠিক রুট আর বাস না চেনার কারণে অনেকেই ভোগান্তিতে পড়েন। চলুন জেনে নেই বাসে যাতায়াত সহজ করার কিছু টিপস:

১. বাসের রুট এবং স্টপেজ সম্পর্কে জানা:

বাসের গন্তব্য এবং কোন কোন স্টপেজ দিয়ে বাসটি যাবে তা আগে থেকে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। আমাদের ওয়েবসাইটের সার্চ ফিচারটি ব্যবহার করে সহজেই আপনার গন্তব্যের বাস খুঁজে বের করতে পারেন।

২. ই-টিকিটিং ব্যবস্থা:

বর্তমানে ঢাকার অধিকাংশ বাসে ই-টিকিটিং বা ই-মেশিনে টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছে। এতে করে সরকার নির্ধারিত ভাড়াই যাত্রীর কাছ থেকে রাখা হয়। বাসে ওঠার পর কন্ডাক্টরের কাছ থেকে মেশিনের প্রিন্ট করা টিকিট সংগ্রহ করতে ভুলবেন না।

৩. ভীড় এড়াতে সঠিক সময় নির্বাচন:

সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার রাস্তায় সবচেয়ে বেশি জ্যাম থাকে। সম্ভব হলে এই সময়গুলো এড়িয়ে চলুন অথবা হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হোন।

৪. খুচরো টাকা রাখা:

বাসে ওঠার সময় সবসময় সাথে কিছু খুচরো বা ভাঙতি টাকা বা কয়েন রাখা ভালো, কারণ অনেক সময় কন্ডাক্টরের কাছে ভাঙতি থাকেনা, যা নিয়ে পরবর্তীতে মনমালিন্য হতে পারে।

বাসে যাতায়াত করা ঢাকার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। একটু সতর্কতা এবং সঠিক তথ্য জানা থাকলে এই জার্নিটি হয়ে উঠতে পারে অনেক বেশি স্বস্তিদায়ক।